জনগণের প্রত্যাশার পথেই এগোচ্ছে বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের প্রত্যাশার পথেই এগোচ্ছে বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



জনগণের প্রত্যাশার পথেই এগোচ্ছে বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশ এখন জনগণের মালিকানা ও প্রত্যাশার পথেই প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, ‘অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার গঠনের ফলে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নের পথ সুগম হয়েছে।’

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশন’-এর ২১তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আজ বাংলাভিশন অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাস নানাবিধ উত্থান-পতন ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলছে। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা আদায় করি যে, অনেক বাধার মধ্য দিয়ে হলেও শেষ পর্যন্ত মানুষের জয় হয়েছে অনিবার্যভাবে।’

তিনি আরও বলেন, গত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশ যে ধারায় ফিরেছে, সেখানে জনগণের মালিকানাই মুখ্য। মাঝপথে আসা সকল বাধা-বিপত্তিকে এদেশের মানুষ তাদের দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে সফলভাবে দূর করেছে।

বাংলাভিশনের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘২১ বছরে পদার্পণ করা বাংলাভিশন জন্মের পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে মানুষের পাশে ছিল। বাকি সময়ও তারা একইভাবে মানুষের পাশে থাকবে— এটাই জনগণের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা।’

জহির উদ্দিন স্বপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাভিশন পরিবার ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৮:৫২:৫২   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে জালিয়াতি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ