হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করল বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করল বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে এই পরাজয়ে ৬ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করল বাংলাদেশ।

বাছাই পর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে। সিঙ্গাপুর সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে উঠেছে চূড়ান্ত পর্বে।
ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

আজকের ম্যাচে জয়ের জন্য ক্ষুধার্ত বাংলাদেশ পুরো সময়টাই বেশ আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। কিন্তু যথাযথ ফিনিশিংয়ের অভাবে ম্যাচে ফিরতে পারেনি। ১৫তম মিনিটে গোল প্রায়ই পেয়েই গিয়েছিল ক্যাবরেরার শিষ্যরা।
ডান দিক থেকে সাদ উদ্দিনের দুর্দান্ত ক্রসে ডি বক্সে অনেকটা ফাঁকায় দাঁড়ানো শমিত সোম বল জালে জড়াতে পারেনি। তার শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।

৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে সিঙ্গাপুর ম্যাচে লিড নেয়। গ্লেন কিউয়ে মধ্যমাঠ থেকে বল নিয়ে দৌড়ে এসে শক্তিশালী শট নেন।
বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা সেই শট রুখে দিলেও ফিরতি শটে ফরোয়ার্ড হারিস স্টুয়ার্ট কোনো ভুল করেননি।

বিরতির পরও বাংলাদেশ আক্রমণ করেই খেলতে থাকে। ৫৫ মিনিটে তপুর লম্বা থ্রো থেকে বাংলাদেশের সামনে একটি সুযোগ এলেও সিঙ্গাপুরের রক্ষণভাগ তা ব্যর্থ করে দেয়। একের পর এক আক্রমণ করেও বাংলাদেশ শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ২৩:৫০:২২   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দল ঘোষণা করলো পানামা
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে যাওয়ায় আমি অনেক গর্বিত’
নিশ্চিত হলো ইউরোপের মঞ্চে কারা খেলবে
হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা
১০ বছর পর প্রিমিয়ার লিগে হুল সিটি
ইতিহাস গড়ে প্রথমবার ফরাসি কাপ জিতল লঁস
৪ বছর পর জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ, সূচি প্রকাশ
ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
ফরিদপুর জেলা জেএফএ কাপ নারী ফুটবল দল ফাইনালে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ