ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ১ এপ্রিল ২০২৬



ইতিহাসের এই দিনে

বুধবার, ১ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের প্রথম ভাগ প্রকাশিত হয়।
১৮৬৭ - সিঙ্গাপুর ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
১৮৬৯ - এই সময়কালে ভারতে আয়কর চালু হয়।

১৮৬৯ - নদিয়া টাউন কমিটি নামে নবদ্বীপ পৌরসভা স্থাপিত হয়।
১৮৭৮ - কলকাতা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
১৯১২ - ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেয়া হয়।
১৯২৬ - কলকাতা ও দিল্লিতে টেলিফোন লাইন স্থাপিত হয়।
১৯৩৫ - ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন বলে আজকের দিনে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল।
১৯৩৬ - ভারতে ওড়িশা রাজ্য প্রতিষ্ঠিত হয়।
১৯৩৭ - ভারত আইন অনুযায়ী প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯ - স্পেনের গৃহযুদ্ধের অবসান হয়।
১৯৪২ - ভারতের কমিউনিস্ট পার্টির মুখপত্র জনযুদ্ধ প্রকাশিত হয়।
১৯৪৫ - যুক্তরাষ্ট্র জাপানের ওকিনাওয়া দ্বীপে আগ্রাসন শুরু করে।
১৯৫৭ - অল ইন্ডিয়া রেডিওর (AIR) অন্যতম নাম রাখা হয় আকাশবাণী।
১৯৫৭ - ভারতে পুরাতন মুদ্রা (৬৪ পয়সায় এক টাকা) বহাল রেখে দশমিক মুদ্রা (১০০ পয়সায় এক টাকা) চালু হয়।
১৯৬০ - যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করে।
১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই দিনে পাকিস্তানি সেনারা কেরানীগঞ্জ উপজেলায় প্রায় এক হাজার বাঙালিকে হত্যা করে।
১৯৭৯ - ইরান ইসলামী প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়।
১৯৯২ - বসনিয়ার যুদ্ধ শুরু হয়।
১৯৯৭ - প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে পাকিস্তানের জাতীয় পরিষদ বিল পাস করা হয়।
১৯৯৮ - জাতিসংঘ সাধারণ পরিষদ পবিত্র ঈদুলফিতর ও ঈদুল-আজহা উপলক্ষে জাতিসংঘের স্টাফদের জন্য ২ দিনের ছুটি বাধ্যতামূলক করে।
২০০১ - নেদারল্যান্ডসে সমকামীদের মধ্যে বিয়ে বৈধ করা হয়। এটি প্রথম দেশ, যেখানে এই আইন প্রণয়ন করা হয়।

জন্ম

১২২০ - সম্রাট গো-সাগা, জাপানের সম্রাট।
১৫৭৮ - উইলিয়াম হার্ভে, রক্ত সঞ্চালন পদ্ধতির অন্যতম উদ্ভাবক।
১৮০৯ – নিকোলাই গোগোল, রুশ ঔপন্যাসিক ও ছোটোগল্পকার।
১৮১৫ - জার্মানি পুনর্গঠনের অন্যতম পুরোধা অটো ফন বিসমার্ক।
১৮৬৫ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় রসায়নবিদ রিচার্ড আডলফ জিগমন্ডি।
১৮৭০ - অতুলচন্দ্র সেন, বাঙালি লেখক।
১৯০৭ - চেক সংগীত রচয়িতা আকাশবাণীর সিগনচার টিউন স্রষ্টা ওয়াল্টার কফম্যান।
১৯০৮ – আব্রাহাম মাসলো, মার্কিন মনোবিজ্ঞানী।
১৯১৯ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন শল্যবিদ জোসেফ এডওয়ার্ড মুর।
১৯২৯ - আবেদ হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সেতার বাদক ও সুরকার।
১৯৩১ - চিকিৎসক, প্রাবন্ধিক ও কথাশিল্পী ডা. মোহাম্মদ মোর্তজা।
১৯৩২ – রশিদ চৌধুরী, বাংলাদেশি চিত্রশিল্পী।
১৯৩৩ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ ক্লদ কোহেন-তানুদজি।
১৯৩৬ - পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের খান।
১৯৪১ - অজিত ওয়াড়েকর, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার।
১৯৪৭ - মার্কিন লেখক ফ্রান্সিন প্রোজ।
১৯৫৩ - সাবেক ইতালীয় ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার আলবের্তো জ্যাকহেরনি।
১৯৭৬ - জাপানি টেনিস খেলোয়াড় ইয়ুকা ইয়োশিদা।
১৯৮৩ - ফ্রাংক রিবেরি, ফরাসি ফুটবল খেলোয়াড়।

১৯৮৫ - মার্কিন অভিনেতা জশ জাকারম্যান।
১৯৯৩ - বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা আলম।

মৃত্যু

১৬২১ - ইতালিয়ান চিত্রশিল্পী ক্রিস্টফানো আলোরি।
১৯৭৯ - মার্কিন অভিনেত্রী বারবারা লুডি।
১৯৮৩ - কবি ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান।
১৯৮৪ - ইংরেজ লেখক এলিজাবেথ গউডগে।
১৯৯৪ - ফরাসি ফটোগ্রাফার রবার্ট ডইস্নেয়াউ।
২০০০ - একেএম আবদুর রউফ, বাংলাদেশি চিত্রশিল্পী এবং বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক।
২০১২ - তুর্কি অভিনেতা একরাম বোরা।
২০১৩ - ইরানি অভিনেত্রী আসাল বাদিঈ।
২০১৯ - ভ্লাদিমির অরলফ, সংগীত শিক্ষক।

বাংলাদেশ সময়: ১৩:১২:১৪   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ