ধলেশ্বরীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধলেশ্বরীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার
বুধবার, ১ এপ্রিল ২০২৬



ধলেশ্বরীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সদরে ধলেশ্বরী নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর রাকিব (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে নদী থেকে নিখোঁজ ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বিনোদপুরের ধলেশ্বরী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই কিশোর।

রাকিব মাদারীপুরের শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামের সৌদি প্রবাসী শাহাদত মাতব্বরের ছেলে। বাবার সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের কারণে মা বিনোদপুরে এসে কাজ নেন। এতে সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায়। কিশোর বয়সেই রাকিব জালের মিলে কাজ করতো বলে জানান স্বজনরা৷

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এ সময় দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও রাকিব নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে।

বুধবার সকাল ৯টার দিকে নদী থেকে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩:১৮:৩২   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ