ফরিদপুরে ঘাস মারা বিষ পান করে নারীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ঘাস মারা বিষ পান করে নারীর মৃত্যু
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



ফরিদপুরে ঘাস মারা বিষ পান করে নারীর মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে ঘাস মারা বিষ পান করার ঘটনায় ফাতেমা বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের হাজীডাঙ্গী এলাকার চরদুর্গাপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টার দিকে নিজ বসতঘরে ভুলবশত ঘাস মারা বিষ পান করেন ফাতেমা বেগম। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের স্বামী মো. আলেফ শেখ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে ভুল করে ওষুধ মনে করে তিনি ঘাস মারা বিষ পান করেন ।
খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ হাসপাতালে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। এ বিষয়ে কোতোয়ালি থানা কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৩৯   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে জালিয়াতি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ