সালথায় অবৈধ তেল বাণিজ্য: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় অবৈধ তেল বাণিজ্য: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



সালথায় অবৈধ তেল বাণিজ্য: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও পরিবহনের অভিযোগে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে একটি ট্রলি গাড়িতে করে ৩২০ লিটার ডিজেল বহন করছিলেন দুই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায়, তারা সালথার মনোয়ারা ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করেছিলেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তেল বহনকারী মিকাইল হোসেন (২১) নামের এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা তেল সংশ্লিষ্ট পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানাতে সচেতন মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।”

বাংলাদেশ সময়: ১৬:০৩:২৬   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে জালিয়াতি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ