কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থানায়ুন আব্দুলওয়াহাব হামাদাহ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (এমপি) শামা ওবায়েদের সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন তারা এ বৈঠকে।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোনে আলোচনার উদ্যোগ গ্রহণ এবং যুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে কুয়েতের প্রতি সংহতি প্রকাশ করায় কুয়েত সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অ-হস্তক্ষেপ নীতি এবং বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি কুয়েতে প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং হালাল খাদ্য খাতে।

তিনি কুয়েতি বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কসমূহে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান।

রাষ্ট্রদূত হামাদাহ জাতিসংঘ (ইউএন) ও ওআইসিসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কুয়েতের প্রতি বাংলাদেশের সমর্থনের প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তায় কুয়েতের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী প্রয়োজনবোধে কুয়েতকে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান। পাশাপাশি তিনি উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে নতুন সুযোগ চিহ্নিত করে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা যায়।

কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশ এবং কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭:১০:৩৭   ১৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ