ফরিদপুর হেরিটেজ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর হেরিটেজ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬



ফরিদপুর হেরিটেজ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের মিশন হাউসে ‘ফরিদপুর হেরিটেজ’ নামে একটি সংগঠনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ইসমাইল জবিউল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর -৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ অন্যান্যরা।
দুপুরে অতিথিরা অনুষ্ঠান স্থলে এসে ফিতা কেটে ফরিদপুর হেরিটেজ এর অস্থায়ী কার্যালয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্ধোধন করেন, পরে সেখানে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধান অতিথি।
এরপরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে শত বছরের পুরানো বিভিন্ন সংগ্রহ ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
পরে পাশের উন্মোক্ত মাঠে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য, খ্যাতিমান ব্যাক্তিবর্গেও স্মৃতি-স্মারক, দুস্প্রাপ্যা আলোকচিত্রও গ্রন্থ সংরক্ষন এবং গবেষনার লক্ষ্যে ফরিদপুর হেরিটেজ এর আত্মপ্রকাশ।

বাংলাদেশ সময়: ২৩:২৪:২১   ২১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ