প্রথমবার ইউরোপে খেলতে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?

প্রথম পাতা » খেলাধুলা » প্রথমবার ইউরোপে খেলতে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



প্রথমবার ইউরোপে খেলতে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?

আন্তর্জাতিক ফুটবলে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ সান মারিনো।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, আগামী ৫ জুন সান মারিনোর মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এ নিয়ে বিস্তারিত সূচি ও অন্যান্য বিষয় পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ১৮১তম স্থানে থাকা বাংলাদেশের জন্য ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ। যদিও প্রতিপক্ষ সান মারিনো ইউরোপের দল হয়েও র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে, তাদের অবস্থান ২১১তম।

বাফুফে এই ম্যাচকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে।
সংস্থাটির ভাষ্য, ইউরোপীয় কোনো দলের বিপক্ষে এটি হবে বাংলাদেশের প্রথম ম্যাচ, একই সঙ্গে ইউরোপের মাটিতে প্রথমবার খেলতে নামবে দলটি। অন্যদিকে, সান মারিনোর জন্যও এটি নতুন অভিজ্ঞতা—ইতিহাসে প্রথমবার কোনো এশীয় দলের মুখোমুখি হতে যাচ্ছে তারা।

বাফুফের মতে, ক্রীড়াঙ্গনের গণ্ডি ছাড়িয়ে ম্যাচটি দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নেরও প্রতিফলন।

তবে ম্যাচটিতে বাংলাদেশের ডাগআউটে কে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।
বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি শেষ হচ্ছে চলতি এপ্রিলেই। তার অধীনে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে আশানুরূপ ফল পায়নি বাংলাদেশ। ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছিল দলটি।

অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইপর্বেও হতাশাজনক পারফরম্যান্স করেছে সান মারিনো। আট ম্যাচের সবকটিতে হেরে গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয় তারা।

বাংলাদেশ সময়: ১৭:০৮:০৪   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’
সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক
বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ