যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া

ইরানের বিপক্ষে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সাক্ষাৎকারে এ কথা বলেন। সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ‘বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা’ চালিয়েছে।

মারিয়া আরো বলেন, ‘আমাদের দেশ একেবারে শুরু থেকে, প্রথম বিবৃতিতেই বলেছিল, এ আগ্রাসন অবিলম্বে বন্ধ করা দরকার। সামরিক হস্তক্ষেপে এ পরিস্থিতির কোনো সমাধান নেই।’

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত দিন একের পর এক হুঁশিয়ারি ও আস্ফালন দিয়ে এসেছেন। কখনো জানিয়েছেন ইরান সক্ষমতা হারিয়েছে, তো কখনো বলেছেন—ইরানে শাসন পরিববর্তন হয়েছে।
তবে তার কোনোটিই এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন যে তিনি ‘দুই সপ্তাহের জন্য’ ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ স্থগিত করতে সম্মত হয়েছেন। আর কিছু শর্ত দিয়ে ইরানও এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:০৫   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ