নারায়ণগঞ্জবাসীর উপকারে আসে এ রকম কোনো কাজ গডফাদাররা করতে দেয়নি : সাংসদ আব্দুল্লাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জবাসীর উপকারে আসে এ রকম কোনো কাজ গডফাদাররা করতে দেয়নি : সাংসদ আব্দুল্লাহ
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



নারায়ণগঞ্জবাসীর উপকারে আসে এ রকম কোনো কাজ গডফাদাররা করতে দেয়নি : সাংসদ আব্দুল্লাহ

নারায়ণগঞ্জবাসীর উপকারে আসে এ রকম কোনো কাজ গডফাদাররা করতে দেয়নি বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

বুধবার (৮ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ একটি অবহেলিত জনপদ উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘অবহেলিত এই অর্থে যে, এই জেলা থেকে বাংলাদেশের সর্বোচ্চ কর আদায় হলেও আমরা দেখেছি, গডফাদার-সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জের অনেক পজিটিভ জিনিস নেগেটিভ ব্র্যান্ডিংয়ে পরিণত হয়েছে। অনেক ইতিবাচক কাজের আমরা কোনো সুফল পাইনি।’

আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল, স্টেডিয়াম— বিভিন্ন ধরনের অবকাঠামো অনুমোদিত এবং নির্মিত অবকাঠামো নষ্ট হয়েছে, অবৈধ কাজে ব্যবহৃত হয়েছে। নারায়ণগঞ্জবাসীর উপকারে আসে এ রকম কোনো কাজ অতীতের জনপ্রতিনিধি বা গডফাদাররা-সন্ত্রাসীরা করতে দেয়নি।’

এ সময় শিক্ষামন্ত্রীর কাছে তিনি প্রশ্ন রাখেন, ২০২৩ সালে অনুমোদিত বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নেবে কি না?

বাংলাদেশ সময়: ১৬:২৮:৩১   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ