কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুদের দায়ে একলাখ টাকা জরিমানা

প্রথম পাতা » খুলনা » কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুদের দায়ে একলাখ টাকা জরিমানা
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুদের দায়ে একলাখ টাকা জরিমানা

জেলায় আজ ভোজ্য তেল মজুদের দায়ে ‘বাবলু পাল স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে শহরের বড়বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে শহরের বড়বাজারের ‘বাবলু পাল স্টোর’-এর গুদামে পাঁচহাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এ ঘটনায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করা হয়।

এসময় জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আলী সহ সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৪১   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ