নাটোরে স্কাউটস্ দিবস উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে স্কাউটস্ দিবস উদযাপন
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



নাটোরে স্কাউটস্ দিবস উদযাপন

‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরে স্কাউটস্ দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আজ সকালে স্কাউটস্ ভবন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসমা শাহীন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা স্কাউটস্ কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, স্কাউটস্ এর রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার কাহারুল ইসলাম জয়, জেলা স্কাউটস্ এর সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন এবং জেলা রোভারের সম্পাদক জাকিরুল ইসলাম।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, পাঠ্য বইয়ের পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের স্কাউটস্ আন্দোলনের মতো সামাজিক আন্দোলনে সম্পৃক্ত থাকতে হবে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নিজের জীবন সুন্দর হয়। আলোকিত হয় সমাজ এবং সমৃদ্ধ হয় দেশ। স্কাউটস্ আন্দোলনকে আগামীতে আমরা আরও গতিশীল করতে চাই।

এর আগে সকালে স্কাউটস্ ভবন প্রাঙ্গণে জাতীয় ও স্কাউটস্ পতাকা উত্তোলন করা হয়। স্কাউটস্ ভবন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুইজ এবং বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:০৭   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী
সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা : প্রতিমন্ত্রী শাহে আলম
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু
মধুখালীতে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ