গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম

প্রথম পাতা » খুলনা » গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম

দ্রুততম সময়ের মধ‍্যেই গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই সেতু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সঙ্গে কুষ্টিয়া শহরের যোগাযোগ স্থাপন করবে।

আজ বুধবার দুপুরে সেতুর প্রস্তাবিত স্থান শহরতলীর ঘোড়াই ঘাট এলাকা পরিদর্শন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব‍্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্মাণের আগে প্রয়োজনীয় মাটি পরীক্ষা ও সমীক্ষা করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের জন‍্যে কিছুটা সময় দেওয়ার জন্যও তিনি স্থানীয়দের কাছে আহ্বান জানান।

তিনি বলেন, শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সেতু নির্মাণসহ এলাকার বিভিন্ন দাবি তুলে ধরেন।
এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেতু নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করতে আমি কুষ্টিয়ায় এসেছি এবং সেতু নির্মাণ সংশ্লিষ্ট প্রকৌশলীরাও আমার সঙ্গে এসেছেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, শহীদ আবরার ফাহাদ কে ছিলেন, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তার স্মৃতি ধরে রাখতে আমাদেরকে নিরলসভাবে কাজ করতে হবে।

এর আগে প্রতিমন্ত্রী কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও আবরারের নামে নির্মাণাধীন একটি মসজিদও পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৩৯   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ