ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন।

আজ বুধবার সকালে তিনি ঢাকেশ্বরী মন্দির ও আশেপাশের নানা ধর্মীয় স্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটি নেতৃবৃন্দের সংঙ্গে বৈঠকে মিলিত হন। এ সময় নেতৃবৃন্দ তাকে সামগ্রিকভাবে বিরাজমান পরিস্থিতি তুলে ধরেন।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হারমানোস্কি বার্নার্ড।

এ ছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, উপদেষ্টা কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু ও মিলন কান্তি দত্ত, ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি এন চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:১২   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
নগরকান্দার ডাংগীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
রাজনীতিবিদদের রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে মাঠে সাংবাদিকরা, বিন্দুডাঙ্গীতে মাদক নিয়ে হট্টগোল
সদরপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান: জাল ও ট্রলার জব্দ, ৩ জেলের কারাদণ্ড
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ