নগরকান্দায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



নগরকান্দায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিল্লালিয়া এলাকায় লামিয়া (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লামিয়ার মা লাকি বেগম পাশের বাড়িতে কাজ করতে যান। এ সময় বাড়িতে লামিয়া ও তার বৃদ্ধ দাদি ছিলেন। পরে আনুমানিক সকাল ১১টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান তিনি। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে কাঁচি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, বসতঘরের একটি কক্ষে কাঠের আড়ার সঙ্গে বাসন্তী রঙের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লামিয়া ঝুলছে।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মরদেহ নামিয়ে তালমা বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে থাকা পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ আবার বাড়িতে নিয়ে আসা হয়।‌
সংবাদ পেয়ে ‌নগরকান্দা ‌পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৩৫   ১৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা
সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ