![]()
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন।
আজ বুধবার সকালে তিনি ঢাকেশ্বরী মন্দির ও আশেপাশের নানা ধর্মীয় স্থাপনা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটি নেতৃবৃন্দের সংঙ্গে বৈঠকে মিলিত হন। এ সময় নেতৃবৃন্দ তাকে সামগ্রিকভাবে বিরাজমান পরিস্থিতি তুলে ধরেন।
রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হারমানোস্কি বার্নার্ড।
এ ছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, উপদেষ্টা কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু ও মিলন কান্তি দত্ত, ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি এন চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:১২ ১৭ বার পঠিত