![]()
সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বুধবার (৮ এপ্রিল) উপজেলার আটরশি তেলের পাম্প ও সদরপুর ফিলিং স্টেশন এলাকায় থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া অভিযান পরিচালনা করেন। মূলত লাইসেন্সবিহীন ও অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে এই তৎপরতা চালানো হয়। অভিযান চলাকালে বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালকদের জরিমানার আওতায় আনা হয়।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১৩টি মামলায় ১৩ জন চালককে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। আইন মেনে যানবাহন চালানোর জন্য তিনি সকলকে আহ্বান জানান এবং এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:৩৯:০০ ১৩ বার পঠিত