ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার ও কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলাম, পিপিএম। আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো: আব্দুস সবুর।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রেখে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে ফরিদপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন এবং মতবিনিময়ের মাধ্যমে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জেলা প্রশাসন ফরিদপুরের সহযোগিতায় এ সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। এর পূর্বে ‌ প্রধান অতিথিকে ‌ ফুলের শুভেচ্ছা প্রদান করেন ‌ ফরিদপুর প্রেসক্লাবের ‌ সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২২   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সংসদে ‘সমন্বিত স্থানিক পরিকল্পনা বিল ২০২৬’ পাস
সালথায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সদরপুরে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্টের অভিযান, ১৩ চালককে জরিমানা
ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
ফরিদপুরে শুরু হয়েছে শিবের গাজন ও চড়ক পূজা
সালথায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ