দুই দশক পর ক্যাম্প ন্যুতে জয় পেল অ্যাথলেটিকো, হতাশ বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » দুই দশক পর ক্যাম্প ন্যুতে জয় পেল অ্যাথলেটিকো, হতাশ বার্সেলোনা
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



দুই দশক পর ক্যাম্প ন্যুতে জয় পেল অ্যাথলেটিকো, হতাশ বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। এদিন ঘরের মাঠে রীতিমতো আক্রমণের ঝড় তুলেছিল কাতালানরা। কিন্তু সেই ঝড়কে প্রতিরোধ করে ২০ বছর পর ক্যাম্প ন্যুতে জয় তুলেছে নিয়েছে মাদ্রিদের ক্লাবটি। এতে সেমিফাইনালে ফাইনালে ১ পা দিয়ে রাখল অ্যাথলেটিকো।

বুধবার (৮ এপ্রিল) ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধে হুলিয়ান আলভারেসের চমৎকার ফ্রি-কিকে এগিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধে বদলি নেমে দ্বিতীয় গোলটি করেন আলেকসান্দার সরলথ।

১৫ বছরের অ্যাতলেটিকো ক্যারিয়ারে বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প ন্যুতে এটা সিমিওনের প্রথম জয়। আর্জেন্টাইন কোচ ২০১১ সালে মাদ্রিদের ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন। অবশ্য এর আরও ৫ বছর আগে থেকে ক্যাম্প ন্যুতে জেতে না অ্যাতলেটিকো। সবশেষ জয়টি ছিল ২০০৬ সালে।
বিজ্ঞাপন

এদিন ম্যাচের শুরুর দিকে অফসাইডের কারণে গোলবঞ্চিত হওয়া বার্সেলোনা সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পরই। ৪৯ মিনিটে লামিন ইয়ামালের দূর থেকে বাড়িয়ে দেওয়া বল দুই ডিফেন্ডারের মাঝে পেয়ে যান মার্কাস রাশফোর্ড।

তার সামনে ছিলেন কেবল অ্যাথলেটিকো গোলরক্ষক হুয়ান মুসো। মুসোকে কাটাতে গিয়ে বার্সা ফরোয়ার্ড বল আর জালে রাখতে পারেননি। ৫ মিনিট পর তার আরেকটি শট বারে লেগে ফিরে আসে। সরলথকে ৬১ মিনিটে বেঞ্চ থেকে নামিয়েছিলেন সিমিওনে।

এর ১০ মিনিটের মাথায়ই ব্যবধান ২-০ করেন তিনি। এই নরওয়েজিয়ান মাতেও রুজেরির কাছ থেকে বল পেয়ে ১০ মিটার দূর থেকে গোল করেন। শেষ কয়েকটি মিনিট ছিল বার্সেলোনার। ইয়ামালরা বারবার আক্রমণ করলেও গোল করা হয়ে উঠেনি।

বাংলাদেশ সময়: ১৭:০৬:০১   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ