সদরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



সদরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অফিসার ইনচার্জ মোঃ আঃ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুত জামান (বদু), বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবকে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এ সময় নববর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আগামী ১৪ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭:১৬:০৬   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
ফরিদপুরে অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেলের বাজার অস্থিরতার প্রতিবাদে ক্যাবের মানববন্ধন অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
শেরপুর-৩: কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর
সদরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সালথায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার
দুই দশক পর ক্যাম্প ন্যুতে জয় পেল অ্যাথলেটিকো, হতাশ বার্সেলোনা
লিভারপুলকে হারিয়ে সেমিতে এক পা পিএসজির
সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ