শেরপুর-৩: কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুর-৩: কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



শেরপুর-৩: কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন দাঁ‌ড়িপাল্লার প্রার্থী মাসুদুর রহমান।

বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দি‌কে শ্রীবরদী উপ‌জেলা জামায়া‌তের কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নের মাধ‌্যমে এ ঘোষণা দেন।

দাঁ‌ড়িপাল্লার প্রার্থী মাসুদুর রহমান অভিযোগ করে ব‌লেন, বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দেওয়া, প্রভাব বিস্তার ক‌রে জুড় ক‌রে সিল মারা এবং এর প্রতিবাদ করায় অ‌নেক কর্মীকে মারধ‌রের অ‌ভি‌যোগ ক‌রেন। এক‌টি সরকা‌রি দ‌লের অ‌ধি‌নে নি‌রে‌পেক্ষ সুষ্ঠু ভোট সম্ভব না ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন।

শেরপুর নির্বাচন ও রিটা‌নিং কর্মকর্তা মো.জাহাঙ্গীর হো‌সেন ব‌লেন, ‘নির্বাচন চলাকা‌লীন কোন প্রার্থীর প‌ক্ষে লি‌খিত কোন অ‌ভি‌যোগ পাওয়া যায়‌নি। দুপুর ৩টায় ভো‌টের শেষ বেলায় ভোট বর্জন করাটা নির্বাচন ব‌্যবস্থা‌কে প্রশ্নে ফেলার নামান্তর ব‌লে ম‌নে কর‌ছি।’

উল্লেখ্য, এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মো. মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৩৮   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ