স্পিকারের সাথে অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেন্টিভের স্পিকারের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পিকারের সাথে অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেন্টিভের স্পিকারের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



স্পিকারের সাথে অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেন্টিভের স্পিকারের সাক্ষাৎ

ঢাকা, ০৯ এপ্রিল, ২০২৬ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর স্পীকার মিল্টন ডিক।

আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদের স্পীকারের কার্যালয়ে মিল্টন ডিক এর নেতৃত্বে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুজান রাইল, হাউজ অব রিপ্রেজেন্টেন্টিভস এর ডেপুটি স্পীকার শ্যারন ক্লেডন এমপি, লেবার পার্টির বাসেম আব্দো, নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেবোরা ও’ নেইল, সাউথ অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সিনেটর এন্ড্রু ম্যাকলাহান সিএসসি, তাসমানিয়ার স্বতন্ত্র সিনেটর টামি টাইরেল, চীফ অব স্টাফ শ্যানন থ্রেলফল ক্লার্ক, প্রতিনিধি সচিব ড. জেন থমসন, অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হ্যারি থমসন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আসিফ কাশেম, বৈদেশিক সম্পর্ক ও বাণিজ্য বিভাগের পলিসি কর্মকর্তা ব্লেইক রেইলি, অস্ট্রেলিয়ান হাইকমিশনের পলিটিক্যাল এনালিস্ট এবং মিডিয়া ম্যানেজার তামান্না রীতি স্পীকারের সাথে সাক্ষাৎ করেন।

বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক ঐতিহাসিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়া সরকার তদানীন্তন বাংলাদেশ সরকারকে সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সংসদীয় সম্পর্কের মাধ্যমে শুধু সরকারের সাথে সরকারের সম্পর্ক শক্তিশালী নয়, বরং দুই দেশের সাধারণ মানুষের জনযোগাযোগও বৃদ্ধি পাবে।

স্পীকার বলেন, বর্তমান সরকার সংসদীয় গণতন্ত্রের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। একটি প্রাণবন্ত সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রকে আরও এগিয়ে নিচ্ছে।

অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর স্পীকার মিল্টন ডিক বলেন, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকার সবসময় পাশে থাকবে।

স্পীকার এ সময় সংসদীয় গণতন্ত্রের প্রবর্তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতাভরে স্মরণ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদারকরণ, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতাসহ সংসদীয় গণতন্ত্রে নারীর ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, স্পীকারের আমন্ত্রণে পরবর্তীতে মিল্টন ডিক ও তার প্রতিনিধিদল বাংলাদেশের জাতীয় সংসদের চলমান অধিবেশন এবং সংসদীয় কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি; সংসদ-সদস্য তাহসিনা রুশদী ও এম নাসের রহমান অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মত বিনিময় করেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:০২   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ