জাতীয় সংসদে ৩১টি বিল পাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় সংসদে ৩১টি বিল পাস
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



জাতীয় সংসদে ৩১টি বিল পাস

সংসদ ভবন, ৯ এপ্রিল, ২০২৬ : জাতীয় সংসদ আজ মোট ৩১টি বিল পাস করেছে, যার মধ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ উল্লেখযোগ্য। এসব বিলের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশসমূহ অনুমোদন, বাতিল ও সংশোধন করা হয়েছে।

পাস হওয়া বিলগুলোর মধ্যে ২৭টি বিলে অধ্যাদেশের বিধান অপরিবর্তিত রাখা হয়েছে, আর বাকি ৪টি বিল পূর্বের অধ্যাদেশ বাতিল বা সংশোধন করে পাস করা হয়েছে।

অধ্যাদেশ বাতিলের জন্য পাস হওয়া চারটি বিলের মধ্যে রয়েছেÑ‘জাতীয় মানবাধিকার কমিশন (বাতিল ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’, যার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনর্বহাল করা হয়েছে।

এছাড়া ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন বিল, ২০২৬’ পাস করা হয়েছে বিদ্যমান আইন বাতিল ও সংশোধনের লক্ষ্যে।

অন্য দুটি বিল হলো ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’, যার মাধ্যমে সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা সংসদে বিলগুলো উত্থাপন ও পাসের প্রস্তাব করেন এবং স্পিকার সেগুলো ভোটে তোলেন। পরে সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলগুলো পাস করেন।

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বহাল রেখে পাস হওয়া ২৭টি বিলের মধ্যে রয়েছেÑজাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, ২০২৬, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, ২০২৬, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৬, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২৬, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬, প্রবাসী কর্মসংস্থান ও অভিবাসন (সংশোধন) বিল, ২০২৬, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৬, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০২৬ এবং লিগ্যাল এইড সার্ভিসেস (সংশোধন) বিল, ২০২৬।

এছাড়াও রয়েছেÑজাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা বিল, ২০২৬, বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল, ২০২৬, বাংলাদেশ গ্যাস (সংশোধন) বিল, ২০২৬, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল, ২০২৬, বন ও বৃক্ষ সংরক্ষণ বিল, ২০২৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) বিল, ২০২৬, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) বিল, ২০২৬, জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২৬ এবং স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬।

অবশিষ্ট বিলগুলোর মধ্যে রয়েছেÑস্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল, ২০২৬, উপজেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২৬, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি বিল, ২০২৬, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বিল, ২০২৬, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল, ২০২৬, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) বিল, ২০২৬ এবং নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস (সংশোধন) বিল, ২০২৬।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদীয় বিশেষ কমিটি ৯৮টি বিলকে মূল আকারে এবং ১৫টি বিলকে সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করে।

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি গত ২ এপ্রিল সংসদে তাদের প্রতিবেদন উপস্থাপন করে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:২৪   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভোলায় ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন হবে : চিফ হুইপ
‘আমাদের আঙুল এখনো ট্রিগারে’: ইরানের প্রেসিডেন্ট
পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদার
সালথায় সেনা সদস্যের ওপর হামলা: আরও এক আসামি গ্রেপ্তার
হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত : ধর্মমন্ত্রী
ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলিং: গোডাউন সিলগালা, জরিমানা
সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬ পাস
রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদের অভিযোগে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ