![]()
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও র্যাব-১১।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ থানার তারাব এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব ও উপজেলা প্রশাসন। এ সময় সিমু কনজুমার প্রডাক্টস নামে একটি প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা এবং মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ এর মালিক আঃ বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয় প্রতিষ্ঠান অবৈধভাবে তেল উৎপাদন ও বিভিন্ন ব্র্যান্ডের লেবেলিং করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিতে প্রায় ২০,০০০ লিটার অবৈধ ভোজ্যতেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় পাওয়া যায়।
র্যাব-১১ জানিয়েছে, ভেজাল পণ্য উৎপাদন ও অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।
বাংলাদেশ সময়: ২৩:১১:০৮ ১১ বার পঠিত