রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদের অভিযোগে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদের অভিযোগে জরিমানা
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদের অভিযোগে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রূপগঞ্জ থানার তারাব এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব ও উপজেলা প্রশাসন। এ সময় সিমু কনজুমার প্রডাক্টস নামে একটি প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা এবং মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ এর মালিক আঃ বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোপন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয় প্রতিষ্ঠান অবৈধভাবে তেল উৎপাদন ও বিভিন্ন ব্র্যান্ডের লেবেলিং করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠান দুটিতে প্রায় ২০,০০০ লিটার অবৈধ ভোজ্যতেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় পাওয়া যায়।

র‍্যাব-১১ জানিয়েছে, ভেজাল পণ্য উৎপাদন ও অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১১:০৮   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ