ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলিং: গোডাউন সিলগালা, জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলিং: গোডাউন সিলগালা, জরিমানা
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলিং: গোডাউন সিলগালা, জরিমানা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল ও মজুদের অভিযোগে একটি গোডাউন সিলগালা করেছে জেলা প্রশাসন। শহরের নদী গবেষণা কেন্দ্র সংলগ্ন মেইন রাস্তার বিপরীতে অবস্থিত ওই গোডাউনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রিফিলকৃত গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।জানা যায়, মীর কাউসার আলী নামে এক ব্যক্তি গোডাউনটি পরিচালনা করে আসছিলেন।

তিনি বেক্সিমকো কোম্পানির ডিলারশিপ বাতিল হওয়ার পরও অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করে একই কোম্পানির নামে বাজারে সরবরাহ করছিলেন। এ বিষয়ে তার কাছে হালনাগাদ বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স কিংবা ফায়ার সার্ভিসের অনুমোদনপত্র চাওয়া হলে তিনি তা প্রদর্শন করতে পারেননি।অভিযানের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোডাউনটি সিলগালা করেন।

একই সঙ্গে তাকে তিন মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় কারাদণ্ড কার্যকর করা হয়নি।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোডাউনটি পুনরায় চালু করতে হলে প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে।এ ঘটনায় এলাকায় সচেতন মহলে স্বস্তি ফিরেছে এবং অবৈধ গ্যাস ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৪   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে জালিয়াতি ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
সরিষাবাড়ীতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৬
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ