জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় বড়দের বিভাগে সারাদেশে প্রথম ফরিদপুরের প্রতীচ্য কুমার দে

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় বড়দের বিভাগে সারাদেশে প্রথম ফরিদপুরের প্রতীচ্য কুমার দে
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় বড়দের বিভাগে সারাদেশে প্রথম ফরিদপুরের প্রতীচ্য কুমার দে

ফরিদপুর প্রতিনিধি : জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ আয়োজিত রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় বড়দের বিভাগে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ফরিদপুরের সন্তান ‌ প্রতীচ্য কুমার দে (বর্ণ)। এ সাফল্যে শিক্ষক, পরিবার ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা যায়, মাত্র ৪ বছর বয়সে প্রতীচ্য কুমার দে তার গানের শিক্ষককের কাছে রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করে। বর্তমানে তার বয়স ১৬ বছর। দীর্ঘ ১২ বছরের নিয়মিত সাধনা, অধ্যবসায় ও শিক্ষকের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সে এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের এ প্রতিযোগিতা অত্যন্ত কঠিন ও মর্যাদাপূর্ণ। এখানে প্রতিযোগীদের প্রায় দুই বছরব্যাপী তিনটি ধাপ অতিক্রম করতে হয়। শুধু গান পরিবেশন নয়, গানের ইতিহাস, স্বরলিপি ও শুদ্ধ পরিবেশনার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রতীচ্যের এই সাফল্যে তার শিক্ষক গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, একজন শিক্ষার্থীর দীর্ঘদিনের নিষ্ঠা, ধৈর্য ও নিয়মিত অনুশীলনের ফলেই এ ধরনের সাফল্য অর্জন সম্ভব। তিনি প্রতীচ্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আশা প্রকাশ করেন, রবীন্দ্রনাথের গানকে সে ভবিষ্যতে আরও সার্থকভাবে দেশের মানুষের কাছে তুলে ধরবে।
এ অর্জনে প্রতীচ্য কুমার দে’র পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:১০   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ