ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের মাঠে নকআউট পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়।
গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ২২টি দল অংশগ্রহণ করে। শহরের ৬টি ভেন্যুতে পর্যায়ক্রমে খেলা অনুষ্ঠিত হয়।
মেয়েদের বিভাগে মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হয়ে দুটি গোল করেন রোন রিং ম্রো, যিনি ম্রো সম্প্রদায়ের একজন শিক্ষার্থী।
অন্যদিকে ছেলেদের বিভাগে আলিপুর শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে প্রথমার্ধেই দুটি গোল করেন সাজিম।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার বাড়ৈ, সাজেদা কবির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার, আলিপুর শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা বেগম, ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহানা নাসরিন, মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা নাসরিন, আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইয়াসমিন খানম এবং সাজেদা কবির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর মণ্ডলসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
খেলাটি পরিচালনা করেন রেফারি মো. আল আমিন। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সামি ও মোহাম্মদ নুর।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৫৫   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ