জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন ফরিদপুরের জাকিয়া ফারহানা জেবা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন ফরিদপুরের জাকিয়া ফারহানা জেবা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ দেশসেরা হয়ে ফিরলেন ফরিদপুরের জাকিয়া ফারহানা জেবা

ফরিদপুর প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন আবৃত্তিকার, বিতার্কিক ও বাচিক শিল্পী জাকিয়া ফারহানা জেবা। তিনি সরকারি রাজেন্দ্র কলেজ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী।
বিজয়ী হয়ে তিনি আবারও তার সংগঠন “নাট্যকুঞ্জ”-এ নতুন দায়িত্ব নিয়ে ফিরেছেন।
জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর উপজেলা পর্যায়ে এককভাবে তিনটি বিভাগে শীর্ষ স্থান অর্জন করেন তিনি। এর মধ্যে নির্ধারিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা—এই তিনটি বিভাগেই প্রথম স্থান লাভ করেন জাকিয়া ফারহানা জেবা। তার এই ধারাবাহিক সাফল্য শুধু উপজেলা বা জেলা পর্যায়েই সীমাবদ্ধ থাকেনি; বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়েও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় দেশের কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করে দেশসেরাদের তালিকায় নিজের অবস্থান নিশ্চিত করেন তিনি।
এদিকে, তার এই সাফল্যের ধারাবাহিকতায় গতকাল ১০ এপ্রিল শুক্রবার থেকে ‌ তিনি তার সংগঠন “নাট্যকুঞ্জ”-এর শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংশ্লিষ্টরা মনে করেন, তার এই অর্জন ও অভিজ্ঞতা ভবিষ্যতে নাট্যকুঞ্জের সদস্যদের পাশাপাশি ফরিদপুরের অন্যান্য প্রতিভাবান শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা ও দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৪:৩০:৩৫   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ