মহিলা সমিতিতে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহিলা সমিতিতে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



মহিলা সমিতিতে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

শিশুতোষ নাটক কবি চিতাবাঘ দেখতে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মহিলা সমিতিতে তারা নাটকটি উপভোগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে ওনার সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে এসেছেন। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী এখানে এসেছেন। এখন ওনারা নাটক দেখছেন।

এর আগে গত ৩ এপ্রিল মেয়েকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেতে প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়েছিলেন। সেদিন ছিল শুক্রবার; তারা সন্ধ্যার শো দেখতে গিয়েছিলেন।

এবার বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে হঠাৎ সরকারপ্রধানের আগমনে শিশু শিল্পীসহ দর্শকদের হতচকিত হতে দেখা যায়। কাছ থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দেখে অনেককে খুশিতে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে যখন মঞ্চে ওঠেন তখন পুরো মিলনায়তনের দর্শকরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান।

তিনি বলেন, বিনোদনের জন্য নাটক দেখতে নয়, মূলত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতেই এখানে এসেছেন। প্রধানমন্ত্রী পরে শিশু শিল্পীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।

শিকড় চিলড্রেন থিয়েটারে প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্প থেকে এ শিশুতোষ নাটকের নাট্যরুপ দিয়েছেন তপু চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৫০   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ