ফতুল্লা মেঘনা পেট্রোলিয়ামের জেটিতে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লা মেঘনা পেট্রোলিয়ামের জেটিতে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



ফতুল্লা মেঘনা পেট্রোলিয়ামের জেটিতে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

নারায়ণগঞ্জ ফতুল্লা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেটিতে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।

ফায়ার সার্ভিস জানায়, করিম গ্রুপের একটি জাহাজ থেকে ডিজেল খালাসের সময় জাহাজের ইঞ্জিন রুমে বেয়ারিংয়ের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়।
এসময় জাহাজে থাকা কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

খবর পেয়ে ফতুল্লা বিসিক ফায়ার স্টেশন ও পাগলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন কালের কণ্ঠকে জানান, ‘দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।’

বাংলাদেশ সময়: ২৩:৫২:০০   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ