ফরিদপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগের জমজমাট ম্যাচে ফরিদপুরের জয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগের জমজমাট ম্যাচে ফরিদপুরের জয়
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



ফরিদপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগের জমজমাট ম্যাচে ফরিদপুরের জয়

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের ঈশান গোপালপুরে অনুষ্ঠিত প্রিমিয়ার ক্রিকেট লীগের এক জমজমাট টি-টোয়েন্টি ম্যাচে ফরিদপুর অম্বিকাপুর দল চমৎকার নৈপুণ্য দেখিয়ে বিজয় অর্জন করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় রানার্সআপ হয়েছে রাজবাড়ী মুন স্পোর্ট দল। আজ শনিবার বিকেলে সদর উপজেলার ঈশান গোপালপুর স্কুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী পংকজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা উপভোগ করতে মাঠে হাজার হাজার ক্রিকেটপ্রেমী দর্শক এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, যা পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি যুবকদের মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকায় সুস্থ ধারার বিনোদন বৃদ্ধিতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং আরও বেশি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের উৎসাহিত করেন।
ম্যাচে প্রথমে ব্যাটিং করে রাজবাড়ী মুন স্পোর্ট নির্ধারিত ওভারে ১৯৪ রান সংগ্রহ করে। জবাবে ফরিদপুর অম্বিকাপুর দল দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে ১৯৭ রান তুলে জয় নিশ্চিত করে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৫২   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক
বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার
মাদক নির্মূল করতে পুলিশ একা পারবে না: এসপি হাবিব
‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার : ইসমাইল জবিউল্লাহ
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান শামার
সংস্কৃতি মন্ত্রীর সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জমি সংক্রান্ত বিরোধে সরিষাবাড়ীতে কৃষককে গলা চিপে হত্যার চেষ্টা, আহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ