নারী শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী অমিত

প্রথম পাতা » খুলনা » নারী শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী অমিত
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



নারী শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর খালেদা জিয়া মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। মেয়েরা এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দেশের মেয়েদের অগ্রগতি হয়েছে, নারী শিক্ষার হার বেড়েছে। আগামীতে মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমেরিকান সাহায্য সংস্থা ইকোর সহায়তায় এদিন ৫৫ মেধাবী শিক্ষার্থীকে মোট সাত লাখ ৬৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। মেডিকেল শিক্ষার্থীদের ১৫ হাজার, প্রকৌশল ও নার্সিং ১২ হাজার এবং পাবলিক ও পলিটেকনিকের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

ইকোর কার্যক্রম প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ইকো দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে। তারা হতদরিদ্রদের স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিভিন্ন ট্রেনিং, দরিদ্র মেধাবীদের শিক্ষা বৃত্তি ও খাবার বিতরণসহ নানা সামাজিক কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে তাদের কার্যক্রম দেশে প্রশংসিত হচ্ছে।

তিনি আরও বলেন, সমাজে কেউ আলাদা নয়। যে যার জায়গা থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করলে সমাজে আর বৈষম্য থাকবে না। একটা সময় এই দেশ সমৃদ্ধ শক্তিশালী জাতিতে পরিণত হবে।

স্বাগত বক্তব্যে ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের বলেন, ইকোর অর্থায়নে সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্রদের সচেতন করতে এবং আর্থ-সামাজিকভাবে সচ্ছল করতে সংগঠনটি কাজ করছে। পাশাপাশি সমাজের হতদরিদ্র মানুষকে প্রতিষ্ঠিত এবং তাদের কর্মক্ষেত্র তৈরি করতে যশোরের চাঁচড়াস্থ ইকো ট্রেনিং সেন্টার কাজ করছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আল মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আরিফ নুর, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, আমানের সেক্রেটারি জেনারেল হুমায়ন কবির।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪০   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ