নগরকান্দায় জোড়া খুনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় জোড়া খুনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



নগরকান্দায় জোড়া খুনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সালথ (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় মো. রেজাউল মাতুব্বর (৫০) নামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামে অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রেজাউল মাতুব্বর বাবুর কাইচাইল গ্রামের মৃত সাহেদ আলী মাতুব্বরের ছেলে। তিনি নগরকান্দার কাইচাইল এলাকার চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসূল সামদানী আজাদ বলেন, রেজাউল মাতুব্বর নগরকান্দার আলোচিত জোড়া খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘ ৭ বছর পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার রেজাউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, ২০১৯ সালের ১০ আগস্ট নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল মাদ্রাসা মাঠে প্রতিপক্ষের গুলিতে নিহত হন রওশন মিয়া ও তার ভাতিজা তুহিন মিয়া। এ ঘটনায় তুহিনের বাবা রায়হান মিয়া বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার পর আইনি প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামিদের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন। এর মধ্যে রেজাউলকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮:১৬:২১   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ