সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব জরিপের ডাংগি গ্রামে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২এপ্রিল) বিকেল তিনটার দিকে চরবিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব জরিপের ডাংগি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এই অভিযান পরিচালিত হয়।
বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি খনন ও উত্তোলন ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত জিন্নাহ মুন্সির ছেলে আরিফ মুন্সি কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভবিষ্যতেও জনস্বার্থে এবং আবাদি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৩৬   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ