​মাদারগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​মাদারগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



​মাদারগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ফসলি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩৭) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত জাকির হোসেন ওই এলাকার মামুনুর রশিদ ওরফে হযরত আলী ফকিরের ছেলে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে জাকির হোসেন তার বাবার সঙ্গে বাড়ির পাশের জমিতে সেচ দেওয়ার জন্য যান। সেখানে সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিতে সেচ দিতে গিয়ে অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে।

​মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ​”বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

বাংলাদেশ সময়: ১৮:৫৯:১২   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ