গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল - চীফ হুইপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল - চীফ হুইপ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল - চীফ হুইপ

ঢাকা, ১৪ এপ্রিল ২০২৬ :  বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনেকেই ভূমিকা রেখেছেন তবে একুশে টিভি সেসময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচার করে সাহসী ভূমিকা রেখেছে।

আজ (মঙ্গলবার) রাজধানীর কারওয়ান বাজারস্থ একুশে টিভি ভবনে প্রতিষ্ঠানটির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে “পরিবর্তনে অঙ্গিকারাবদ্ধ” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চীফ হুইপ এসব কথা বলেন।

বর্ষপূর্তি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, বিগত সরকারের সময় বাক স্বাধীনতা ছিলনা। তখন তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল, এরকম কঠিন সময়ে তাঁর বক্তব্য প্রচার করে একুশে টিভি। এর জন্য একুশে টিভির বর্তমান চেয়ারম্যানকে জেলেও যেতে হয়।

গণমাধ্যমে ইতিবাচক সংবাদ প্রচার প্রসঙ্গে চীফ হুইপ বলেন, সংবাদমাধ্যমের উচিৎ সবসময় যৌক্তিক সমালোচনা করার পাশাপাশি ইতিবাচক ঘটনাগুলো তুলে ধরা। যেমন ইস্টার্ন রিফাইনারি বন্ধের সংবাদ মিডিয়ায় প্রচারিত হলেও তেলের দুটি জাহাজ বন্দরে খালাসের অপেক্ষায় থাকার সংবাদটি প্রচার পায়নি।

মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। এ প্রসঙ্গে চীফ হুইপ বলেন, নির্বাচিত হওয়ার কয়েক দিনের মাঝেই প্রধানমন্ত্রী আজ কৃষক কার্ডের উদ্বোধন করেছেন। এর আগে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের বেতন-ভাতা প্রদানসহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন কাজের উদ্বোধন করেছেন।

একুশে টিভির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ছাড়া অনুষ্ঠানে একুশে টিভির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বক্তব্য রাখেন।

একুশে টিভির সাংবাদিক ও কলাকুশলীসহ গণমাধ্যমকর্মীগণ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:২৬   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ বন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, আটক ৮
সরিষাবাড়ীতে সার ডিলার নিয়োগে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ