যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, সামনে ‘অসাধারণ’ দুই দিন : ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, সামনে ‘অসাধারণ’ দুই দিন : ট্রাম্প
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, সামনে ‘অসাধারণ’ দুই দিন : ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছেন, আগামী দুই দিন পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদক জোনাথন কার্লের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে ভাবছেন না বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, সামনের দুই দিনে অসাধারণ কিছু দেখতে যাচ্ছেন।’ তিনি ইঙ্গিত দেন, খুব শিগগিরই এই সংঘাতের একটি নিষ্পত্তি হতে পারে।

তবে যুদ্ধের ফলাফল নিয়ে কিছুটা অনিশ্চয়তাও প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এটি যেকোনোভাবেই শেষ হতে পারে।
’ তবে তিনি কূটনৈতিক সমাধানকেই বেশি গুরুত্ব দিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি একটি চুক্তিই ভালো, কারণ তাতে তারা পুনর্গঠন করতে পারবে।’

এ সময় তিনি আরো দাবি করেন, ইরানে এখন নতুন ধরনের শাসনব্যবস্থা এসেছে। ট্রাম্প বলেন, ‘যা-ই হোক, আমরা উগ্রপন্থীদের সরিয়ে দিয়েছি।
তারা আর নেই।’

বাংলাদেশ সময়: ১১:৩৯:৩১   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ