ফরিদপুরে চলতি বছরে হাম রোগে আক্রান্ত ২৯৮,মৃত্যু ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে চলতি বছরে হাম রোগে আক্রান্ত ২৯৮,মৃত্যু ৪
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



ফরিদপুরে চলতি বছরে হাম রোগে আক্রান্ত ২৯৮,মৃত্যু ৪

ফরিদপুর জেলা ‌প্রতিনিধি : ফরিদপুরে হামের সর্বশেষ আপডেট প্রকাশ করেছে সিভিল সার্জন এর কার্যালয়। আজ বুধবার সকালে একই ইমেইলের মাধ্যমে তারা জানায়, ফরিদপুর জেলায় চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে ১৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত সময়ে হাম রোগে মোট ২৯৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী দিন সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২০ জন হাম রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে এই সময়ে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।
উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়— আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ১২ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৭ জন, ফরিদপুর সদরে ১৪ জন এবং সালথায় ৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।
অন্যদিকে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৭ জন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৫৭ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০২:২৭   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ