সিলেটে বাসিয়া নদী পুনঃখনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান - ‎পানি সম্পদমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে বাসিয়া নদী পুনঃখনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান - ‎পানি সম্পদমন্ত্রী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬



সিলেটে বাসিয়া নদী পুনঃখনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান - ‎পানি সম্পদমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাসিয়া নদীটি সুরমা এবং মেঘনা নদীর সংযোগস্থল ছিলো। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় এখানে দুবার এসেছিলেন। বাসিয়া নদী খনন তিনি শুরু করেছিলেন। জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এ নদীর পুনঃখনন কার্যক্রম আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে তিনি জানান।

‎আজ সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জে বাসিয়া নদী পরিদর্শনকালে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী।

‎মন্ত্রী বলেন, বাসিয়া নদীর আশপাশে ৫ হাজার হেক্টর জমি রয়েছে। নদীটি পুনঃখননের মাধ্যমে কৃষি কাজে সেচের ব্যবস্থার পাশাপাশি এখানকার মানুষকে বন্যা এবং জলবদ্ধতার হাত থেকে রক্ষা করা যাবে।

‎এ্যানি চৌধুরী আরো বলেন, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে সরকার নদী, খাল, পুকুর ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে। দুই পদ্ধতিতে নদী, খাল-বিল খনন ও পুনঃখনন করা হবে। এস্কেভেটরের মাধ্যমে ও শ্রমিকের মাধ্যমে। খাল খননকে সফল করতে সর্বস্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।

‎এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্লাহ, সিলেটের জেলা প্রশাসক মো: সরওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ১৯:৫৭:২৫   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক
কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ