ভারতীয় পাথরের ট্রাকে আসা ৫ হাজারেরও বেশি বোতল ফেনসিডিল জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতীয় পাথরের ট্রাকে আসা ৫ হাজারেরও বেশি বোতল ফেনসিডিল জব্দ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



ভারতীয় পাথরের ট্রাকে আসা ৫ হাজারেরও বেশি বোতল ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় পাথরের ট্রাকে আসা ৫ হাজার ৯৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকৈ আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিং-এ থাকা একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের ভেতর থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।

রোববার (১৯ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৫৯ বিজিবি ব্যাটলিয়ন। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি অভিযানিক দল পাথরবোঝাই ট্রাকে তল্লাশি করে। এ সময় পাথরের মধ্যে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। এসময় ট্রাকচালক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি আরো জানায়, উদ্বার হওয়া বস্তাগুলো খোলার পর ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভারতীয় ট্রাকটি আটক করা হয়েছে। পাথরের আমদানিকারক প্রীতম এন্টার প্রাইজের মো. টুটুল ও সিএ্যান্ডএফ এজেন্ট আলম এন্ড সন্স।

উদ্বারকৃত ফেনসিডিলসহ জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত তিন মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার ৫৩৫ বোতল ফেনসিডিল ও এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করা হয়েছে। বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৩২:১৫   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর কারাদণ্ড
জিয়া হলে সাতদিন চলবে বৃক্ষমেলা, ঘুরে দেখার আহ্বান ডিসির
বন্দরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক পেলেন ৩৪০ অসচ্ছল পরিবার
আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নতুন স্কুলব্যাগে উচ্ছ্বসিত দুর্গম এলাকার প্রায় ৫০০ শিক্ষার্থীরা
নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রকল্পে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিল করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ