মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ফরিদপুরে অস্বচ্ছল লুৎফরকে স্বাবলম্বি করতে দেওয়া হলো মুদির দোকান।

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে অস্বচ্ছল লুৎফরকে স্বাবলম্বি করতে দেওয়া হলো মুদির দোকান।
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



ফরিদপুরে অস্বচ্ছল লুৎফরকে স্বাবলম্বি করতে  দেওয়া হলো মুদির দোকান।

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা এলাকায় ভুবনেশ্বর নদীর তীরে লুৎফর রহমানের স্বপ্নের মুদি দোকানের উদ্বোধন করা হয়েছে।“আমরা করবো জয়” সংগঠনের জাকাত ফান্ডের অর্থায়নে প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে দোকানটি নির্মাণ করা হয়। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে দোকানটির কার্যক্রমের সূচনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়। দোয়া পরিচালনা করেন আবুল খায়ের বাউল।
উদ্বোধন শেষে মাহবুব হোসেন পিয়াল বলেন, অস্বচ্ছল লুৎফর রহমান দীর্ঘদিন ধরে ভুবনেশ্বর নদীর পাড়ে একটি দোকান স্থাপনের ইচ্ছা পোষণ করছিলেন। পরে আহমেদ সৌরভের সঙ্গে আলোচনা করে আমরা তার সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নিই। সমাজে এ ধরনের সহযোগিতামূলক কাজ আমরা নিয়মিত করে থাকি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
ডা: আহমেদ সৌরভ বলেন, জাকাত ফান্ডের মাধ্যমে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া পরিবারগুলোকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে। অতীতেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এ উদ্যোগে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্যোক্তারা বলেন, “আমরা চাই মানুষ সাহায্যের উপর নির্ভরশীল না থেকে নিজে দাঁড়াতে শিখুক। এই ছোট উদ্যোগ তার জীবনে বড় পরিবর্তন আনবে বলে আমরা বিশ্বাস করি।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফরিদপুরে এই উদ্যোগ প্রমাণ করেছে, সম্মিলিত প্রচেষ্টায় একজন মানুষের জীবন বদলে দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল খায়ের বাউল, ফয়সাল কবির পাভেল, সোহরাবুল ইসলাম ডালিম, মো. রুপম হোসেন, সাইমুর রহমান সিয়াম ও জাকিব আহাম্মেদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৩৮   ৯ বার পঠিত