সব সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে : প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সব সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে : প্রতিমন্ত্রী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



সব সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে : প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘সব সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিজ নিজ দায়িত্ব পালনে সে যোগ্যতার যথাযথ প্রতিফলন ঘটাবেন।’

বুধবার (২২ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সিটি করপোরেশনসমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনাসভায় তিনি এ কথা বলেন।

প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের আরো দায়িত্বশীল হতে হবে।
নিজ নিজ শহর ঘুরে দেখতে হবে। জনগণের কাছে যেতে হবে। তাদের কথা শুনতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করতে হবে।

শাহে আলম বলেন, ‘জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছানোর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি সিটি করপোরেশন সমূহের সার্বিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।’

তিনি বলেন, ‘প্রকল্প গ্রহণের পর নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দিয়ে তিনি প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সিটি করপোরেশনে ওয়াসা প্রকল্প গ্রহণের পরামর্শ দেন। সব ধরনের আইনি জটিলতা দূর করে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের মাধ্যমে প্রকল্পগুলোকে আরো গতিশীল করতে হবে।

সভায় রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, গাজীপুর, কুমিল্লা, রংপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ সিটি করপোরেশন প্রশাসকগণ নিজ নিজ দপ্তরের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন।

মাঠ পর্যায়ে কার্যক্রমের নিবিড় তদারকির নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে, যাতে পরে কোনো জটিলতা সৃষ্টি না হয়। জ্বালানি সংকটের কারণে কোনো প্রকল্পের কাজ যেন ব্যাহত না হয় সেদিকে নজর দিতে হবে।’

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট সিটি করপোরেশনে প্রশাসক00 0প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১০:৩৯   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ