রূপগঞ্জে আইন-শৃঙ্ক্ষলা রক্ষা বাহিনী পরিচয়ে গাড়িতে ডাকাতির অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে আইন-শৃঙ্ক্ষলা রক্ষা বাহিনী পরিচয়ে গাড়িতে ডাকাতির অভিযোগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



রূপগঞ্জে আইন-শৃঙ্ক্ষলা রক্ষা বাহিনী পরিচয়ে গাড়িতে ডাকাতির অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর যাওয়ার পথে আইন-শৃঙ্ক্ষলা রক্ষা বাহিনীর পরিচয়ে প্রাইভেট কারে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায়।

বুধবার (২২ এপ্রিল) ভোররাতে রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন পেয়ারাকান্দি এলাকার হিমু আক্তারের স্বামী সৌদিপ্রবাসী মিধন মিয়া আজ ভোররাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসযোগে পরিবারের লোকজনের সঙ্গে নিজ বাড়িতে ফিরছিলেন।
গাড়ি ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় ৫ ব্যক্তি নিজেদের আইন-শৃঙ্ক্ষলা রক্ষা বাহিনীর সদস্য পরিচয়ে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

পরে তারা গাড়িতে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, সৌদি আরবের ৪ হাজার রিয়াল, ৩টি মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকা লুটে নেয়। এ সময় বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী হিমু আক্তার ও তার ভাই মাইনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে তারা।
পরে সরকারি পরিষেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৫৬   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ