আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

রাজধানীর সাভারের আমিনবাজার ল্যান্ডফিল এলাকায় দ্রুত সময়ের মধ্যে “বর্জ্য থেকে বিদ্যুৎ” (ওয়েস্ট টু এনার্জি) প্রকল্প বাস্তবায়নের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আজ আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, সাভার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ক্রমবর্ধমান বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও পরিবেশ দূষণ মোকাবিলায় এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দীর্ঘ দিন জমে থাকা বর্জ্যে সৃষ্ট তীব্র দুর্গন্ধ ও দূষণে স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে উল্লেখ করে তিনি এ সমস্যা নিরসনে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ২০২১ সালে শুরু হওয়া এ প্রকল্পটি বিভিন্ন জটিলতার কারণে বাস্তবায়নে বিলম্ব হয়েছিল। তবে সরকারের দ্রুত হস্তক্ষেপে এ জটিলতা দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ সংশোধনের কাজ চলছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, “সবার আগে বাংলাদেশ” নীতির আলোকে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকাকে বাসযোগ্য ও দূষণমুক্ত নগরীতে রূপান্তর করতে “গ্রিন ঢাকা, ক্লিন সিটি” উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২১:১৫   ১৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ