ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিএনপি নেতা ও ফতুল্লা মডেল থানা পুলিশের মানবিক ও তাৎক্ষণিক পদক্ষেপে নিখোঁজ দুই শিশু তাদের পরিবারের কাছে ফিরে পেয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো— মো. মুরাদ হোসেন জুয়েল (১০), এবং সাব্বির শেখ (৮)।

স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফা অরুন জানান, সোমবার রাত ৮টার দিকে তিনি ফতুল্লা রেলস্টেশন এলাকায় জটলা দেখে এগিয়ে যান। সেখানে দুই শিশুকে ঘিরে জনতা তাদের পরিচয় জানার চেষ্টা করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি শিশুদের ভিড় থেকে সরিয়ে নিজের হেফাজতে নেন।

পরে তিনি শিশুদের দাপাইদ্রাকপুর এলাকায় তার ট্রান্সপোর্ট এজেন্সির কার্যালয়ে নিয়ে গিয়ে খাবার ও প্রাথমিক যত্নের ব্যবস্থা করেন। বিষয়টি ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুয়েলকে জানালে পুলিশ শিশুদের থানায় নেওয়ার পরামর্শ দেয়।

রাত ১১টার দিকে গোলাম মোস্তফা অরুন তার ছেলে আব্দুল্লাহ আলী সজলকে সঙ্গে নিয়ে শিশুদের থানায় নিয়ে যান। সেখানে ডিউটি অফিসারের সহযোগিতায় লক্ষ্মীপুর সদর থানায় শিশুদের ছবি পাঠানো হয়। যাচাই-বাছাই করে জানা যায়, দুই দিন আগে ওই দুই শিশুর নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শিশুদের অভিভাবকরা ফতুল্লা থানায় উপস্থিত হন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিএনপি নেতার উপস্থিতিতে শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিশুদের নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়ে গোলাম মোস্তফা অরুন বলেন, “একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে মানবিক দায়িত্ব পালন করেছি মাত্র।”

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহির জানান, স্থানীয় ব্যক্তির সহযোগিতা ও দ্রুত আন্তঃথানা যোগাযোগের মাধ্যমে শিশুদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো গেছে বলে জানান স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪৬   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ