নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে পাঁচ হর্ন জব্দ, জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে পাঁচ হর্ন জব্দ, জরিমানা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে পাঁচ হর্ন জব্দ, জরিমানা

নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পাঁচটি হর্ন জব্দ ও ২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে এই অভিযান পরিচালনা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
এসময় উচ্চ শব্দের হর্ন বাজানোর কারণে আইনের ধারা উল্লেখ করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম। অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দ দূষণকারী ৫টি যানবাহনের চালককে জরিমানা করা হয় এবং ৫টি অবৈধ হর্ন জব্দ করা।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, ‘শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আইন অমান্য করে উচ্চ শব্দে হর্ন ব্যবহার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
’

তিনি আরো বলেন, ‘সচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে, যাতে নগরবাসীকে শব্দদূষণের ভোগান্তি থেকে রক্ষা করা যায়।’

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০৪   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ