![]()
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ রাজধানীর মিরপুর সেনানিবাস-এ অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ সফলভাবে সম্পন্ন করেছেন।
গত ৫ এপ্রিল শুরু হওয়া এই উচ্চতর প্রশিক্ষণ কোর্সটি আজ বৃহস্পতিবার সমাপ্ত হয়।
কোর্স সফলভাবে সম্পন্ন করায় তাঁকে এনডিসি’র সম্মানজনক ‘ফেলো অব দ্য ক্যাপস্টোন কোর্স’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
কোর্স শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান (চিফ অব আর্মি স্টাফ) তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
উল্লেখ্য, ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্সটি দেশের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে বিবেচিত হয়। এই কোর্স সম্পন্নের মাধ্যমে জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীরা বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন।
বাংলাদেশ সময়: ২৩:০৭:৩৪ ১২ বার পঠিত