
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার কটারবাড়ী ও পুরাতন পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অপরাধে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাৎক্ষণিক বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ০৫ জন আসামির প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের অর্থদণ্ডও প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামতগুলো যথাযথ নিয়ম ও আইন মেনে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকামুক্ত সমাজ গড়তে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে প্রশাসন।
বাংলাদেশ সময়: ২৩:০৩:০৪ ১৩৮ বার পঠিত